সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জের শমশেরনগর মুক্ত দিবশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৯১১ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি।।
আজ এদিনে ১৯৭১ইং সালের ৩ ডিসেম্বর পাকিস্তানি সেনাদের প্রতিহত করে মুক্তিযোদ্ধারা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর মুক্ত করেছিলেন।

আজ এই উপলক্ষে শমশেরনগর সাহিত্যাঙ্গনের উদ্যোগে ৩ শতাধিক কলেজশিক্ষার্থীর অংশগ্রহণে শোভাযাত্রা হয়। পরে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ডাকবাংলোর বটবৃক্ষের তলায় মুক্তিযোদ্ধারা যুদ্ধের স্মৃতিচারণা করেন।

আজ ১:৩০ মিনিটের সময় শমশেরনগর পশ্চিম বাজারের ডাকবাংলোর ঐতিহাসিক বটবৃক্ষের তলায় শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের অংশগ্রহণে জাতীয় সংগীতের মাধ্যমে স্মৃতিচারণা অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই ৩ ডিসেম্বর শমশেরনগর মুক্ত দিবস ও শমশেরনগর ডাকবাংলোয় ১৯৭১ইং সালের কক্ষ সম্পর্কে স্বাগত বক্তব্য দেন সাহিত্যাঙ্গনের প্রধান ও সুজা মেমোরিয়াল কলেজ অধ্যক্ষ ম মুর্শেদুর রহমান।

আরও বক্তব্য দেন মো. মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা নির্মল দাস, মুক্তিযোদ্ধা আবদুল হাই, লেখক ও গবেষক অধ্যক্ষ রসময় মোহান্ত, মুক্তিযুদ্ধের সংগঠক ও ১৯৭১ইং সালে শমশেরনগর ডাকবাংলোয় নির্যাতনের শিকার শহীদ পরিবার সদস্য সাবেক ইউপির চেয়ারম্যান আবদুল মছব্বির।

তিন শতাধিক শিক্ষার্থী নীরবে দাঁড়িয়ে তাঁদের কথা শোনেন। বক্তারা মুক্তিযুদ্ধের এসব স্মৃতিচিহ্ন সংরক্ষণের পাশাপাশি স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানান।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd