1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন এর শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার দেখা হয়েছে

গত ১২ ডিসেম্বর শুক্রবার চিতলীয়া প্রবাসী কল্যান সংগঠন (কমলগঞ্জ, মৌলভীবাজার) এর আত্মপ্রকাশ উপলক্ষে দোয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতবস্ত্র(কম্বল) বিতরণ অনুষ্ঠিত হয়। চিতলীয়া প্রবাসী কল্যাণ সংগঠন বাংলাদেশী কার্যকরী কমিটির সভাপতি বিশিষ্ট ব্যাংকার মোঃনূরুল হক এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক ডাঃ আবু বকর এর পরিচালনায় এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) জনাব মোস্তফা আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারছড়া রেঞ্জ বীট কর্মকর্তা জনাব আহমদ আলী, কমলগঞ্জ থানার সেকেন্ড অফিসার জনাব মোঃ আমির হোসেন, নাজির হাসান ইসলামিয়া দাখিল মাদ্রাসা চিতলীয়া এর সুপার মাওলানা মোঃশামসুল হক, প্রাক্তন মেম্বার মোঃ আব্দুল মন্নাফ, চিতলীয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহীন আহমদ, ৮ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবুল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করেন সংগঠনের সহ গবেষণা বিষয়ক সম্পাদক কাতার প্রবাসী মোঃ মামুন মিয়া।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অর্থ সম্পাদক মোঃ সামাদ আলী ও সহ অর্থ সম্পাদক মোঃ নাসির উদ্দীন সহ বাংলাদেশী কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে প্রায় পাঁচশত শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed