1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

কমলগঞ্জে মহান বিজয় দিবসে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার দেখা হয়েছে

এমএ হাই,কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের বাঘবাড়ী যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে স্থানীয় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬সিম্বের) সন্ধ্যায় উপজেলার বাঘবাড়ী মন্ডপ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর হাতে খাতা, কলম, পেন্সিল ও অন্যান্য শিক্ষা সামগ্রী সহ মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়, সেখানেও অতিথিরা পুরুষ্কার তুলে দেওয়া হয়। এই মহৎ উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন।

সংস্থার উপদেষ্টা পরিক্ষিত সিংহের সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য প্রশান্ত সিংহের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর মনিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক প্রভাস চন্দ্র সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি পিন্টু দেবনাথ, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, মোনায়েম খান, আব্দুল মুমিন, সংগঠনের উপদেষ্টা উপদেষ্টা রাজেন্দ্র সিংহ, খুলেন্দ্র সিংহ, নবকিশোর সিংহ ও বিজিত সিংহ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে আসহাবুজ্জামান শাওন বলেন, ‘একটি শিক্ষিত জাতি গঠনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বাঘবাড়ী যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থার এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয় এবং এটি সমাজের অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।’

তিনি আরও বলেন, ‘এই শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করবে এবং তাদের ভবিষ্যৎ গঠনে সহায়তা করবে। তিনি বলেন, আমি এই সমাজকল্যাণ ক্লাবের জন্য ১০হাজার টাকা দিব এবং সবসময় এই সমাজকল্যাণ পরিষদের পাশে থাকবো।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘শুধুমাত্র খেলাধুলা বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না থেকে এই সংস্থাটি যেভাবে সামাজিক ও শিক্ষামূলক কাজে এগিয়ে আসছে, তা এলাকার যুবসমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে। তারা সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান, যেন তারা এই ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসেন।’

শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা অত্যন্ত আনন্দিত হন। তারা সংস্থার সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে সংস্থার পক্ষ থেকে জানানো হয়, তারা ভবিষ্যতে এই ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে যাবেন।

এসময়, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, এলাকার প্রবীন মুরব্বি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed