সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

  • প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১০৮ বার দেখা হয়েছে

এম ইসলাম,
কমলগঞ্জ প্রতিনিধি::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চোরাই গরু উদ্ধারের’ মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

রোববার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ সাংবাদিক সমিতি, কমলগঞ্জ ইউনিট কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গুলজার আহমদ বলেন, সম্প্রতি কমলগঞ্জ উপজেলার সুনছড়া এলাকা থেকে পুলিশ যোগীবিল এলাকার এক ব্যক্তিকে গরু চুরির অভিযোগে আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় এবং তার রিমান্ড চাওয়া হয়েছে।

গুলজার আহমদের দাবি, ওই ঘটনাকে কেন্দ্র করে হাজীপুর ইউনিয়নের একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। বিভিন্ন আইডি ও ফেক আইডি থেকে ‘তার বাড়ি থেকে চোরাই গরু উদ্ধার হয়েছে’—এমন তথ্য প্রচার করে তাকে সামাজিকভাবে হেয় ও মানহানি করা হচ্ছে। তিনি এসব অভিযোগকে মিথ্যা ও বানোয়াট দাবি করে অপপ্রচারকারীদের পোস্ট দ্রুত প্রত্যাহারের আহ্বান জানান। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রায় ১০ বছর ধরে দুই মেয়াদে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দীন বলেন, গরু চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং তার রিমান্ড চাওয়া হয়েছে। তবে কুলাউড়ার হাজীপুরের ইউপি সদস্যের বাড়ি থেকে গরু উদ্ধারের কোনো তথ্য পুলিশের কাছে নেই।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd