সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বিষাক্ত পটকা মাছের তরকারি খেয়ে মারা গেছেন শ্বাশুড়ি ও পুত্রবধু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৮০৭ বার দেখা হয়েছে

ই.আর.রাজু মৌলভীবাজার জেলা প্রতিনিধি।।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকায় বিষাক্ত পটকা মাছের তরকারি খেয়ে মারা গেছেন শ্বাশুড়ি ও পুত্রবধু। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭ বছরের এক শিশু।
পুলিশ জানায় শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকায় গিয়াস মিয়ার বাড়ির একপাশে নিজেরা ঘর তৈরী করে নিহত ফরিদা বেগম বসবাস করতেন তার ৩ ছেলে এক ১ পুত্রবধুকে নিয়ে। বুধবার দূপুরে পটকা মাছ নিয়ে এক মাছ বিক্রেতা বাড়িতে গেলে তার কাছ থেকে মাছ ক্রয় করেন। ওই পটকা মাছ রান্না করে দূপুরের খাবার খান শ্বাশুড়ি ফরিদা বেগম, পুত্রবধু নুরুন নাহার ও ৭ বছরের শিশু সন্তান নায়েম। অপর ২ সন্তান দিনমজুর থাকায় দূপুরের খাবার খেতে সাধারণত বাড়িতে আনেনা। সন্ধ্যার পর তারা অসুস্থতাবোধ করলে এক পল্লী চিকিৎসককে এনে চিকিৎসা নেন। পরে মধ্য রাতে শ্বাশুড়ি ও পুত্রবধুর মৃত্যু হয়। আহত শিশুকে উদ্ধার করে হাসপালে ভর্তি করা হয়।

শ্রীমঙ্গল থানার তদন্তকারী কর্মকর্ত সাব ইন্সপেক্টর ফরিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিক্ষা-নিরিক্ষার জন্য রান্না করা মাছ জব্ধ করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মৌলভীবাজর ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd