1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

কোভিড-১৯ টিকা নিতে হাসপাতালে ভিড়

  • প্রকাশিত : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৩৪০ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি।।

এখন আর ভয় নেই।
করোনাভাইরাস (কোভিড-১৯) এর টিকা নিতে হাসপাতালে রীতিমতো ভিড় জমেছে উঠেছে। 

মৌলভীবাজারের কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে। করোনা ভাইরাসের  টিকাদানের উদ্বোধনের ৪র্থ দিনে আজ (১০ই ফেব্রুয়ারী) বুধবার কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় দেখা যায়। তারসাথে আবার বাড়ছে অনলাইনও নিবন্ধন। যা দেখে বোঝাই যায় যে, টিকা উপরে বাড়ছে মানুষের আস্তা ও আগ্রহ।

আজ সরকারি শিক্ষক/শিক্ষিকা, ব্যাংক কর্মকর্তা, সাংবাদিক, পুলিশ ও বিমানবাহিনীর সদস্যরাসহ বিভিন্ন শ্রেণির পেসার মানুষকে টিকা নিতে  উৎসবের আমেজে দেখা যায়। তাদের মধ্যে বয়স্করাও রয়েছেন।

তবে টিকা নিতে আসা ব্যাংক কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন বলেন যে, ‘টিকা নিয়েছি আমার কোনো অসুবিধা হয়নি।’ তিনি কোভিড-১৯ টিকা বিনামূল্যে দেয়া মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন  জানান।

কমলগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম মাহবুবুল আলম ভূইয়া বলেন যে, মানুষ একের পর এক আসছেন,দীর্ঘ সারি তবে তাদের টিকা দেওয়ার কোনো ঝামেলা নেই।

এক প্রশ্নের জবাবে তিনি আলোরদেশ২৪ কে জানান যে, এখন পর্য্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে কোনো পার্শ্ব-প্রতি-ক্রিয়া দেখা দেয়নি। তবে সামগ্রিক পরিবেশ আরও উৎসবমুখর হবে বলে তিনি মনে করেন।

এ সময় তিনি আরও বলেন যে, ‘আমরা চাই মানুষ নিরাপদে এবং আনন্দের সঙ্গে টিকা নেবে সেই ব্যবস্হা করেছি। তারা ভিড় করার কোনো দরকার নেই। আমাদের সমস্ত সাপোর্ট এখানে দেওয়া আছে।
এ পর্যন্ত তিনটি বুথে ৯ শতাধিক লোক করোনার টিকা নিয়েছেন। এদিকে ১৩ শতাধিক মানুষ  অনলাইনে নিবন্ধন করেছেন। অনলাইন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্নকারীরা ব্যক্তিরা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তারা টিকা নিতে পারবেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed