সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জে ২দিন ব্যাপী বিনামুল্যে ঔষধ সেবা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৮৬০ বার দেখা হয়েছে

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ২দিন ব্যাপী  ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে ।
আজ শুক্রবার (১৯শে মার্চ) সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত হিউম্যান কনসাল্ট উদ্যোগে ও ধলাইর ডাক অনলাইন নিউজ পোর্টাল টোয়েন্টিফোর ডটকমের সার্বিক সহযোগিতায় পৌরসভাধীন ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়।
এইচ,এম, বি,ডি এর মেডিক্যাল অফিসারদের সহায়তায় এবং “স’সা”ভিলার সৌজন্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে ধলাইর ডাক অনলাইন নিউজ পোর্টাল টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক আনহার আলির সভাপতিত্বে ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল এর পরিচালক ব্যারিষ্টার ওয়াসিম আহমেদ। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর কাউন্সিল রুহেল ধলাইর ডাক অনলাইন নিউজ পোর্টাল টোয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক সাংবাদিক আসহাবুজ্জামান শাওন সাংবাদিক আশরাফ সিদ্দিকী পারভেস,
তানিম আহমেদ, অপু আহমেদ, জালাল উদ্দীন প্রমুখ । দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ শতাধিক গরীব অসহায় রোগীর চিকিৎসা সেবা দিয়ে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
এর আগে (১৮ই মার্চ) বৃহস্পতিবার উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে ৫ শতাধিক গরীব অসহায় রোগীদের চিকিৎসা সেবা দিয়ে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হবে।
দু’দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন  ডা: আহমেদ জুবায়ের মাহদী ও ডা ইসরাত জাহান নায়লা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd