1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন মাদ্রাসায় সুধি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন কমলগঞ্জে মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডারে অনিয়মের অভিযোগ মানবতার ফেরিওয়ালা জামায়াত নেতা আব্দুল মুমিন আলাল আর নেই

গোলাপগঞ্জে ভর্তুকি কার্যক্রমে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ১০১৬ বার দেখা হয়েছে

রাসেল আহমদ (গোলাপগঞ্জ সিলেট) প্রতিনিধি।।সারাদেশের ১৩টি অঞ্চলের ন্যায় সিলেটের গোলাপগঞ্জে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

গোলাপগঞ্জ উপজেলায় এবার শতকরা ৭০ ভাগ ভর্তুকিতে ৪ টি কম্বাইন্ড হার্ভেষ্টর মেশিন, ২ টি রিপার মেশিন ও রাইস ট্রান্সপ্লান্টার বিতরণ করা হয়।

এ সময় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যন্ত্রপাতি বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি মন্ত্রী কৃষিবিদ ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি।

বিশেষ অতিথি হিসেবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান এমপি, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কৃষিবিদ মেজবাহুল ইসলাম, প্রকল্প পরিচালক বেনজির আহমেদসহ ভিডিও কলে সংযুক্ত ছিলেন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সারাদেশের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

মঙ্গলবার সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলা কৃষি অফিস চত্ত্বরে কৃষকদের মাঝে যন্ত্রপাতি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন,

সিলেট জেলা আওয়ামীলীগ এর সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সিলেটের উপপরিচালক মোঃ সালাহ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সিলেটের জেলা প্রশিক্ষণ অফিসার বিমল চন্দ্র সোম, গোলাপগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান সহ প্রমূখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed