1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন মাদ্রাসায় সুধি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন কমলগঞ্জে মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডারে অনিয়মের অভিযোগ মানবতার ফেরিওয়ালা জামায়াত নেতা আব্দুল মুমিন আলাল আর নেই কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক

শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার ও স্বাস্থ্য বিধি মানার অভ্যাস করুন শিক্ষামন্ত্রী

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৩৪ বার দেখা হয়েছে

বলিউড কাঁপানো অসংখ্য নায়িকা ভারতে জন্ম নয়

ডেস্ক নিউজ।।

মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেন যে, শুধু করোনা ভাইরাস/ কভিড-১৯ কিংবা ডেঙ্গুর কারণে নয়, সুস্থ-সুন্দর জীবনের জন্য নিজ বাড়ির আঙ্গিনাসহ শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।

আজ ১৭ই সেপ্টেম্বর শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে  শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এইসব কথা বলেন।

মাননীয় মন্ত্রী বলেন যে, অনেকেই অভিযোগ করেন শিক্ষার্থীদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট জমা বাবত ফি নেওয়া হচ্ছে। আসলে বাস্তবে এমনটি করার কোনো সুযোগ নেই। হয়তো অন্য কোনো বকেয়া সমন্বয় করতে গিয়ে এমন ভুল 

বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আসলে অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার সঙ্গে স্কুলের ফি/ বেতন এর কোনো সম্পর্ক নেই। তবে কোথাও অসংগতি পাওয়া গেলে গণমাধ্যমকর্মীদের এই সব তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান মন্ত্রী ।

তিনি আরও বলেন যে, শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দিতে কোনো ধরনের ফি লাগবে না। শিক্ষার্থীর ফি যদি বকেয়া পড়ে এবং সেটির পরিমাণ যদি বেশিও হয়, তবে তা ধাপে ধাপে নেওয়া যেতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল

ইসলাম রোমান, পাবলিক প্রসিকিউটর রঞ্জিত রায়সহ স্থানীয় নেতা কর্মি-প্রমুখ।

এদিকে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বিকেলে জেলার হাইমচরে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed