1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন মাদ্রাসায় সুধি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন কমলগঞ্জে মীম হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের খাবার সরবরাহের টেন্ডারে অনিয়মের অভিযোগ

বাংলাদেশ সেনাবাহিনী হবে দেশের মানুষের বাহিনী সেনা প্রধান

  • প্রকাশিত : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৯০৬ বার দেখা হয়েছে




ডেস্ক নিউজ।।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন যে, বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের বাহিনী। দেশের মানুষের পাশে থেকে যেকোনো প্রয়োজনে তারা সর্বোচ্চ আত্মত্যাগ করতে সর্বদা প্রস্তুত আছে বলেন।




আমরা আমাদের সামর্থের মধ্যে চেষ্টা করবো সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে। দেশের মানুষের সেবায় বদ্ধপরিকর বাংলাদেশ সেনাবাহিনী ।






আজ মঙ্গলবার ১১ই জানুয়ারী দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড় চওনা কুতুবপুর ডিগ্রি কলেজ মাঠে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সেনা প্রধান।






তিনি আরও বলেন যে,সারাদেশে এক লাখ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। পাশাপাশি গবাদি পশুরও চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী। স্বাধীনতার সুর্বণজয়ন্তীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।





এর আগে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। এছাড়াও স্থানীয় জনসাধারণকে চিকিৎসাসেবা প্রদানের জন্য পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।









তবে অনুষ্ঠানে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনসহ সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed