সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৯৬৭ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি।।

বধ্যভূমিতে ঘর বাড়ি

কমলগঞ্জ উপজেলার শ্রীমঙ্গল রেঞ্জ লাউয়াছড়ার বিট বাঘমাড়া ক্যাম্প এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
গতকাল সোমবার (২৪শে জানুয়ারি) সন্ধ্যায় লাউয়াছড়া বিট বাঘমাড়া ক্যাম্প এলাকার লঙ্গুরপাড় গ্রামের লঙ্গুছড়ার পাশে জঙ্গল থেকে কঙ্কালগুলো পুলিশ উদ্ধার করে। এসময় কঙ্কালের পাশে গাছের সাথে ঝোলানো একটি শাড়ি,।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় যে , সোমবার বিকালে ফুলবাড়ি চা বাগানের চা শ্রমিক বনো বাউরী ও তার স্ত্রী জঙ্গলে ছন কাটতে গিয়ে দেখতে পায় একটি গাছে শাড়ি ঝুলানো। পরে স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে গিয়ে দেখতে পান মাটিতে মাথার খুলি ও কয়েকটি হাড় পড়ে আছে। পরে তারা বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১টি শাড়ি, মাথার খুলি ও হাড় উদ্ধার করে।

এবিষয়ে মাধবপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আসিদ আলীর বড় ছেলে শাহ্আলম জানান যে, গাছের সাথে ঝুলানো শাড়ি আমার ফুফু হাজেরা বিবির শাড়ি। আমার ফুফু দীর্ঘ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
উল্লেখ্য যে, গত ২৯শে জুলাই হাজেরা বিবি নিখোঁজ হন। নিখোঁজের পর কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করা হয়।

এবিষয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন যে, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি মাথার খুলি ও কয়েকটি হাড় উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ কঙ্কালগুলো কার ডিএনও টেস্ট করার পর শনাক্ত করা যাবে। এ বিষয়ে আইনি প্রদক্ষেপ গ্রহন করা হছে।’

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd