সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি কাঞ্চন সম্পাদক জায়েদ

  • প্রকাশিত : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৮১৫ বার দেখা হয়েছে

ডেস্ক নিউজ।।

আগাম রায়ে বিজয়ী কাঞ্চন জায়েদ ও পারীমণি

বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচনে অনেক উৎকন্ঠ আলোচনার ও সমালোচনর মধ্যে দিয়ে শেষ হলো নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২২-২৪ সালের সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন তার সাথে সাধারণ নির্বাচত হয়েছেন জায়েদ খান।

সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন ভোট পেয়েছেন ১৯১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।

এছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রুবেল ও ডিপজল সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক, যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেত্রী শাহানূর৷ সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন মামনুন ইমন৷ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। 

গতকাল ২৮শে জানুয়ারি শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টা পর্যন্ত ভোট গণনা শেষে নির্বাচনে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন।

সাংবাদিকদের জানান প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন।

এনির্বাচনে যারা কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন তারা হলেন অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, সুচরিতা, কেয়া, ফেরদৌস, অমিত হাসান, মৌসুমি জেসমিন, চুন্নু।

এর আগে গতকাল শুক্রবার (২৮শে জানুয়ারি) সকাল সোয়া ৯টায় বিএফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল সোয়া ৫ টায়।

বিচ্ছিন্ন কিছু অভিযোগ এলেও বেশ সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। ভোট ঘিরে এফডিসিতে দিনভর শিল্পীদের মেলা বসেছিল। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার শিল্পী সমিতির নির্বাচনে মোট ভোটার ছিল ৪২৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন।

এবারে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন শিল্পীরা

নির্বাচন কমিশনে পীরজাদা হারুনের সঙ্গে ছিলেন বি এইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন পরিচালক সোহানুর রহমান সোহান। সদস্য হিসেবে ছিলেন মোহাম্মদ হোসেন জেমি ও মোহাম্মদ হোসেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd