সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কমলগঞ্জে ইজিবাইকের চাকায় বোরকা পেঁচিয়ে আহত রোজিনা

  • প্রকাশিত : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৬৮৯ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি।।

কমলগঞ্জে বন্য শুকরের হামলায় চা শ্রমিকের মৃত্যু, আহত ১

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আদমপুর রোড়ে চন্ডিপুর এলাকায় ইজিবাইকের চাকায় রোজিনা বেগমের (৩৫) বোরকা পেঁচিয়ে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। মেয়ে স্কুলছাত্রী অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে।

রোজিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রোজিনা বেগমের ভাই খলিল মিয়া জানান যে, মৌলভীবাজারে জেলাপর্যায়ে ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায় কমলগঞ্জের তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার। তাকে নিয়ে শুক্রবার (২৭শে মে) সকাল ৮টায় বাড়ি থেকে বের হয়েছিলেন মা রোজিনা বেগম।

মৌলভীবাজার থেকে অনুষ্ঠান শেষে করে বাড়ি ফেরার পথে বিকাল সাড়ে আনুমানিক ৩টায় ইজিবাইকের চাকার সাথে বোরকা পেঁচিয়ে রোজিনা বেগম পারে গুরুত্বর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান যে, ইজিবাইকের চাকায় বোরকা পেঁচানোর পর তিনি রাস্তায় পরে গেলে রোজিনাকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। ফলে তার মাথা ও মুখমণ্ডল ও পায়ের বেশ কিছু ক্ষত সৃষ্টি হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মৌলভীবাজার ২৫০ শষ্যা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার হাসপাতাল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd