সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি পেলেন ডাঃ ফজলুল হক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৮১৮ বার দেখা হয়েছে

ফিফা ফুটবল বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশ

কমলগঞ্জ প্রতিনিধি।।

মৌলভীবাজারের কমলগঞ্জে কৃতী সন্তান ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফিজিক্যাল মেডিসিনের ডাঃ ফজলুল হক সোহাইল বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের জুনিয়র কনসালটেন্ট পদে পদোন্নতি পেয়েছেন৷

আজ বৃহস্পতিবার (৯ই জুন) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের (পারসোনাল-৩) উপসচিব এ.এম. এম এহতেশামূন হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ১১ জনের ক্রমিক ১ নম্বরে  ডাঃ ফজলুল হক (১২৮ ২১৭) কোড নাম্বরে উল্লেখ রয়েছে। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন৷

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এ কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল,২০১৫ইং সালে ষষ্ঠ গ্রেডে (৩৫৫০০-৬৭০১০) বেতনক্রমে এখন তিনি ষষ্ঠ গ্রেডে জুনিয়র কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারি করা আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক বা প্রকল্প পরিচালক, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, সচিবের একান্ত সচিব, বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে।

ডাঃ ফজলুল হক সোহাইল ১লা মার্চ ১৯৮৩ইং সালে কমলগঞ্জ উপজেলার আদমপুরের পশ্চিম জালালপুর গ্রামে মণিপুরি মুসলিম (পাঙাল) পরিবারে মরহুম মোঃ সবির উদ্দিন ও মোছাঃ জেবুন্নেছা খানমের কোলে জন্মগ্রহণ করেন।  তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা লাভ করেন তেতই গাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে৷ এইচএসসি শেষে করেন  ২০০১ইং সালে সিলেট এমসি কলেজে। ফরিদপুর মেডিকেল কলেজ ২০০৯ইং সালে এমবিবিএস শেষ করেন৷ ২০১৩ইং সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডার ৩২তম ব্যাচ অর্জন করেন৷ এছাড়াও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ফিজিক্যাল মেডিসিনের ওপর এমডি ডিগ্রী অর্জন করেন৷

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd