1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন মাদ্রাসায় সুধি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

এবার বঙ্গবন্ধুর খুনিদের জন্য জান্নাত চাইলেন সেই আঃ লীগ নেতা

  • প্রকাশিত : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৪২৭ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ::
রাজশাহীর জেলার বাঘা উপজেলায় আওয়ামী লীগের সংঘর্ষ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাধির সামনে দাঁড়িয়ে দোয়া করতে গিয়ে বঙ্গবন্ধুর খুনিদেরকে জান্নাতবাসী করার কথা বলেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগদলীয় ইউপি চেয়ারম্যান।

তবে মাহাবুবুর রহমান বাবুলের এ মোনাজাতের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তার শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা

এর আগে গত ১২ই ফেব্রুয়ারি একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার সময় বাবুল বলেছিলেন, আমি বারদী ইউনিয়নের ম্যাজিস্ট্রেট, প্রধানমন্ত্রীকে বারদীকে আসতে হলেও আমার অনুমতি নিয়ে আসতে হবে। ওই সময় তাকে শাস্তি ও দল থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় জেলা আওয়ামী লীগ।


পরে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকেও তাকে শোকজ করা হয়। পরে সংবাদ সম্মেলন করে ক্ষমা চাওয়ার পর মাহাবুবুর রহমান বাবুলকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়।

তবে দলীয় ও সর্বশেষ ভিডিও সূত্রে জানা যায় যে, গত শনিবার সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতারা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে টুঙ্গিপাড়ায় যান। তারা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের

রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতে করেন। মোনাজাত পরিচালনা করেন বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাহাবুবুর রহমান বাবুল।

এ ভিডিওতে দেখা যায় যে, মোনাজাতের মাঝখানে মাহাবুবুর রহমান বাবুল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের মহান আল্লাহ তুমি জান্নাতবাসী কর।

এছাড়াও মোনাজাতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম ভূঁইয়া, আওয়ামী লীগের দলীয় সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার জনাব, ওসমান গনি প্রমুখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed