সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

২০ বছর পরে নড়াইলে ছাত্রলীগের কমিটি গঠন

  • প্রকাশিত : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৩৫ বার দেখা হয়েছে



অনলাইন ডেস্ক নিউজ::
রংপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার১
নড়াইল এর লোহাগড়া উপজেলার ১০ নং কোটাকোল ইউনিয়ন এ ২০ বছর পর ছাত্রলীগ এর কমিটি গঠন। গত ইং ০২/০২/২০২৩ সালে কোটাকোল ইউনিয়ন এর বড়দিয়া হাইস্কুলে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রণো মোল্লার সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ঐ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূইয়া, সাধারণ সম্পাদক সপ্নীল শিকদার নীল, লোহাগড়া উপজেলা ছাত্রলীগ এর সভাপতি এস এম মারুফ হোসাইন এবং সাধারণ সম্পাদক মো: সজীব মুসল্লী।

সম্মেলনের পরে গত ইং ১৯/০২/২০২৩ তারিখে বাংলাদেশ ছাত্রলীগ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি এস এম মারুফ হুসাইন এবং সাধারণ সম্পাদক সজীব মুসল্লী স্বাক্ষরিত ছাত্রলীগের প্যাডে শাওন মোল্লাকে সভাপতি এবং সজীব মোল্লাকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কমিটি গঠিত হয়। এ কমিটির সহ-সভাপতি মোহাম্মদ সোহাগ কাজী যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সজল। বাংলাদেশ ছাত্রলীগ লোহাগড়া উপজেলার ১০ নং কোটাকোল ইউনিয়ন শাখা ছাত্রলীগকে গতিশীল করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয় এবং আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd