সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার কমলগঞ্জে আপত্তিকর অবস্থায় নারীসহ ৫ জন আটক,মোটরসাইকেল ও সিএনজি জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, ঝুঁকিতে সড়ক ও সেতু

রূপগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা আহত ২

  • প্রকাশিত : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৩৯৭ বার দেখা হয়েছে


অনলাইন ডেস্ক নিউজ ::

হাইকোর্টের আদেশ অমান্য করে কৃষি জমিতে আবাসন প্রকল্পের বালি ভরাট

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক নওরোজ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি শরীফ ভুইয়ার বাড়িতে গত২৪ মার্চ শুক্রবার সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে ।গতকাল২৫ মার্চ পাঁচজনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে ।


মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও পূর্ব শত্রুতার জের ধরে ১০/১২ জনের একদল সন্ত্রাসী রামদা,ছুরি,হকিস্টিক,কুড়াল, এসএসপাইপ সহ দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা নগদ টাকা,স্বর্ণালংকার সহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। সন্ত্রাসীদের হামলায় আহত সাংবাদিক শরীফ ভুইঁয়ার মা জাহানারা বেগম (৫০) ও ছোট ভাই রাকিবুল ইসলামকে (২৪) রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই সময় সাংবাদিক শরীফ বাড়িতে ছিলেন না।এ ঘটনায় মোঃ শরীফ ভূইয়া বাদী হয়ে জাঙ্গীর গ্রামের মাসুদ(৩৬), সোহেল(৪০), আব্দুর রউফ(৪২), মোবারক(৪৬), নুরু মিয়াকে(৪৪) আসামী করেরূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন,মামলা রুজু করা হয়েছে ।

আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd