1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ

কমলগঞ্জে বিষধর সাপের ছোবলে  নিহত ১

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৩৬২ বার দেখা হয়েছে


কমলগঞ্জ প্রতিনিধি::

স্বামীকে হত্যা করে প্রেমিকের সঙ্গে একই ঘরে
মৌলভীবাজারের কমলগঞ্জে বিষধর সাপের ছোবলে ঝর্ণা সিনহা নামক এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আজ (২৩শে মে) মঙ্গলবার কমলগঞ্জের মাধবপুর ইউপির হিরামতি গ্রামের এ ঘটনাটি ঘটে। নিহত ঝর্ণা সিনহা  হিরামতি গ্রামের বাবুল সিংহের স্ত্রী।

নিহতের আত্মীয় প্রদীপ সিংহ জানান, বিকালে ঝর্ণা সিংহা গরুর খাবারের জন্য বাড়ির গোয়াল ঘরের পাশ থেকে কচু কাটতে যান। কচু কাটার সময় ঝর্ণা সিংহার বাম হাতে বিষধর সাপ ছোবল দেয়। তখনই ঝর্ণা ঘরে এসে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরে পরিবারের লোকজন কাপড় দিয়ে তার হাতে শক্ত করে বেঁধে চিকিৎসার জন্য দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়া পর তার মৃত্যু হয়।

মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ফয়সলউজ্জামান জানান, সাপের কামড়ে আহত ঝর্ণাকে হাসপাতালে আনার পর আমরা ইঞ্জেকশন পুশ করি। কিন্তু হাসপাতালে আনার আগেই তার শরীরে সাপের বিষ ছড়িয়ে পড়ায় তাকে বাঁচানো যায়নি।

হাসপাতালের চিকিৎসক ঝর্ণাকে মৃত ঘোষণার পর তাকে পরিবারের কাছ হস্তান্তর করা হলে স্বজনরা তাকে নিয়ে বাড়ি ফেরেন। কিন্তু তার শরীর

গরম থাকায় তাকে সৎকারের ব্যবস্থা না করে উপজেলার শ্রীগোবিন্দপুর চা বাগানে বসবাসকারী স্থানীয় এক ওঝার (সাপুড়ের) কাছে নিয়ে যান তার স্বজনরা। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝর্ণা মারা গেছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঝর্ণা সিনহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed