সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৪৪১ বার দেখা হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি::

ইসলামি আন্দোলন দুই সিটির নির্বাচনের ফল প্রত্যাখ্যান ও কর্মসূচি ঘোষণা

মৌলভীবাজার শ্রীমঙ্গলে ফাইনাল খেলা মধ্যদিয়ে পর্দা নামলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের।
বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনালে বালক দল চ্যাম্পিয়ন হয়েছে মির্জাপুর  ইউনিয়ন। এবং বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল বালিকা দলের ফাইনাল বিজয়ী হয়েছে  কালাপুর ইউনিয়ন।

আজ মঙ্গলবার (১৩ই জুন)বিকেল সাড়ে ৩টায়  ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে  বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকাদের প্রথম ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।ফাইনালে কালাপুর ইউনিয়ন ও কালীঘাট ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেনি।পরে ট্রাইবেকারে কালাপুর ইউনিয়নের বালিকা দল ৪-৩ গোলে কালীঘাট ইউনিয়নর বালিকাদলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এদিকে দিনের শেষে বালক দলে ফাইনালে অংশগ্রহণ করেন মির্জাপুর ইউনিয়ন  ও কালাপুর ইউনিয়ন। এতে ১-০ গোলে ফাইনালে জয়লাভ করেন  মির্জাপুর ইউনিয়ন ।

এই ফাইনাল খেলায় পুরো সময় মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন  শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার,
সাবেক ফুটবলার পিযুস দত্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মতলিব,  কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমদ চৌধুরী প্রমুখ।

পরে  চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd