সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

চিনি ও সয়াবিন তেলের দাম কমল

  • প্রকাশিত : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৩০৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কুলাউড়ায় জঙ্গি আস্তানা থেকে আটক ১০

বাংলাদেশের বাজারে চিনির দাম প্রতি কেজিতে ৫ টাকা কমেছে। অন‍্যদিকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা কমিয়ে ১৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ২৩ টাকা কমিয়ে ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে ব এ ছাড়া খোলা সয়াবিনের নতুন মূল্য হবে ১৫৪ টাকা লিটার। বতর্মানে সয়াবিন তেলের দাম ১৫৯ টাকা।

(১৩ই আগস্ট ) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ‍্যান্ড বনস্পতি ম‍্যানুফ‍্যাকচারার্স অ‍্যাসোসিয়শনর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানানো হয়েছে।

অ‍্যাসোসিয়ে শনের নির্বাহী কর্মকর্তা মো: নুরুল ইসলাম মোল্লার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বতর্মানে আন্তর্জাতিক বাজারে ভোজ‍্য তেলের দাম কমে যাওয়ায় সরকারের সঙ্গে আলোচনা করে ব‍্যবসায়ীরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

অন‍্যদিকে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ‍্যাসোসিয়েশন চিনির দাম কেজি প্রতি ৫ টাকা করে কমিয়েছে।

( ১৩ই আগস্ট ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার মূল্য ও স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব‍্যয় বিবেচনায় এনে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ‍্যাসোসিয়শন পরিশোধিত চিনির মূল্য প্রতি কেজি ৫ টাকা কমিয়ছে।

আজ (১৪ই আগস্ট ) সোমবার থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, এর আগে ১১ই জুলাই প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ১০ টাকা কমিয়ে ১৭৯ টাকা হয়, যা আগে ছিল ১৮৯ টাকা। খোলা সয়াবিনের দাম লিটারে কমে ৮ টাকা। আর ৫ লিটার বোতলের সয়াবিনের দাম ৪৩ টাকা কমিয়ে ৮৭৩ টাকা নির্ধারণ করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd