সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

৭ম বারের মতো নৌকার মাঝি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহিদ

  • প্রকাশিত : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৩০১ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) আসনে ৭ম বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ছয় বারের সংসদ সদস্য সাবেক সফল চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ। 

আজ রবিবার (২৬শে নভেম্বর) বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

জানা গেছে, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘ সময়ের রাজনৈতিক অভিজ্ঞতাকে বিবেচনায় রাখার পাশাপাশি শিক্ষাবিদ হিসেবে কার্মরত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদকে নৌকার প্রর্থী করেছে আওয়ামী লীগ। 

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি ১৯৯১ সাল থেকে ২০১৮ পর্যন্ত টানা ছয়বার এই সংসদীয় আসনে নির্বাচিত হয়েছেন। 

কমলগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে নেতা কর্মিরা এসে কমলগঞ্জ পৌরসভায় একত্রিত হয়ে। কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ এর নেতৃত্বে আনন্দ উৎস মিছিল ও মিষ্টিমুখ করানো হচ্ছে।

৭ম বারের মতো নৌকার মাঝি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহিদ হওয়াতে তার নির্বাচনি এলাকায় সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানো হচ্ছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd