1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নড়াইলে চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা

  • প্রকাশিত : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ভিত্তিতে একই সাথে নড়াইলের ০৪টি থানার অফিসার ইনচার্জদের বদলি হয়। একই সাথে ০৪টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলির বিষয়টি স্মরণীয় রাখতে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করেন জেলা পুলিশের কর্ণধার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়।

গতকাল ০৯ ডিসেম্বর ২০২৩খ্রিঃ বিকাল ৩ ঘটিকার সময় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ বিদায়ী অফিসার ইনচার্জগণের সম্পর্কে স্মৃতিচারণ করেন। বিদায়ী অতিথিবৃন্দও নড়াইল জেলা পুলিশে তাদের কর্মকাণ্ডের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় এত সুন্দরভাবে মনোরম পরিবেশে তাদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করায় তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, “আমি সকলের প্রাপ্য সম্মানটুকু দিতে পছন্দ করি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ থেকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে বলেন।” তিনি তাদের সবার ভবিষ্যৎ জীবনে সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।

পরিশেষে পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান মহোদয় নড়াইল সদর থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, লোহাগড়া থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, কালিয়া থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম এবং নড়াগাতী থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহার হাতে ক্রেস্ট ও বিদায়ী উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়া সার্কেল); নড়াইলসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইউনিট প্রধানগণ উপস্থিত ছিলেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed