সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

পাইকগাছা আদালত এজলাস কক্ষে অগ্নিসংযোগ

  • প্রকাশিত : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৭ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

সুনামগঞ্জ পৌর ছাত্রদলের উদ্যোগে অবরোধের সমর্থনে রাস্তাায় বিক্ষোভ মিছিল

খুলনার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতিকারীরা। আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যহত করতে নাশকতার অংশ হিসেবে দুর্বৃত্তরা বুধবার ভোররাতে এ অগ্নিসংযোগ করে।

এতে এজলাস কক্ষের সোফা সহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গিয়ে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুলিশ ও প্রশাসন জানিয়েছে।

ডিসি এসপি সহ সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানা পুলিশ ও স্থানীয় আইনজীবীরা জানান পাইকগাছা আদালতের দুই পাশে দুই ধরনের বিচারিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। ভবনের পূর্ব পাশে রয়েছে সিনিয়র সহকারী জজ আদালত এবং পশ্চিম পাশে রয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষের সামনে জানালার একটি গ্লাস ভাঙ্গা রয়েছে।

দুস্কৃতিকারীরা বুধবার ভোররাতের দিকে জানালার ওই ফাঁকা জায়গা দিয়ে পেট্রোল জাতীয় পদার্থ দিয়ে কক্ষের ভিতরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে উপজেলা মডেল মসজিদের মুসল্লীরা ফজরের নামাজ পড়ে ফিরে যাওয়ার সময় আদালতের এজলাস কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখে।

এরপর বিষয়টি আদালত কতৃপক্ষের নজরে আসলে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা হয়। এ খবর জানতে পেরে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ডি সার্কেল সাইফুল ইসলাম, ওসি ওবাইদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি আরিফুজ্জামান ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। এরপরই খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, খুলনা জেলা পুলিশ সুপার মোঃ সাঈদুর রহমান বিপিএম সহ সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মোঃ সাঈদুর রহমান বলেন বিজ্ঞ আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যহত করতে নাশকতাকারীরাই এ অগ্নিসংযোগ করেছে বলে প্রাথমিক ধারণা করছি।আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন বলেন এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে এ জন্য আমরা শক্তভাবে নজর রাখবো পাশাপাশি খুব শক্তিশালী ভাবে তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।

ছবি ও তথ্য সংগ্রহ

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd