1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়ক ৬মাসের মধ্যে ৬ লেনের হবে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৫ বার দেখা হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি::

আগামী রোববার থেকে বিএনপির নতুন কর্মসূচী আসছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে ক্ষমতাসীন আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, কথা দিলাম, সংসদ সদস্য হওয়ার ৬ মাসের মধ্যে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কটি ৬ লেনের হবে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দিয়েছেন, মৌলভীবাজার-রাজনগর নির্বাচনী এলাকাকে স্মার্ট হিসেবে গড়ে তোলার জন্য।

গত মঙ্গলবার (২৬শে ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই নির্বাচনী জনসভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও জগন্নাথপুরসহ আশপাশের গ্রামের বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

১১নং মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ এর সভাপতিত্বে নির্বাচনী ওই জনসভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মসুদ আহমেদ, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি নাজমুল হক।

সভায় জেলায় চমক সৃষ্টি করা নৌকার এই প্রার্থী নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, মোস্তফাপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক ও উচ্চ বিদ্যালয় হবে। এছাড়াও শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর মাজ সিএনজি ফিলিং স্টেশন থেকে আজমেরু পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণেরও প্রতিশ্রুতি দেন।

এদিকে নির্বাচন যতই ঘণিয়ে আসছে ততই বিরামহীন প্রচারণায় নিজেকে ব্যস্ত রাখছেন মৌলভীবাজার-৩ আসনের নৌকার এই প্রার্থী। দিচ্ছেন মেডিকেল কলেজ নির্মাণসহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি। তবে নৌকার প্রার্থী সরগরম নির্বাচনী প্রচারণা চালিয়ে গেলেও ওই আসনের বাকিসব প্রার্থীই নেই তেমন প্রচারণায়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed