সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে  এক নারীর মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২১০ বার দেখা হয়েছে


কুলাউড়া প্রতিনিধি::

মৌলভীবাজার-৩ আসনে মানুষ চাওয়ার আগেই বলে দেন জিল্লুর রহমান

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়  ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত চেরাগ মিয়ার মেয়ে হেনা বেগম (৫২) নামে এক নারীর ট্রেনের কাটায় মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২রা জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বরমচাল-ভাটেরা রেলস্টেশনের মধ্যবর্তী রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানাপুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে কুলাউড়া রেলওয়ে থানার এসআই জাহানারা বেগম জানান যে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনের একটি ইঞ্জিন নিয়ে কুলাউড়া থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিলেন চালক।

পৌনে ৯টার দিকে বরমচাল-ভাটেরা রেলস্টেশনের মধ্যবর্তী রেললাইনে ওই ইঞ্জিনের নিচে কাটা পড়েন হেনা। এতে তার দুহাত, মাথা ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এসআই জাহানারা আরও জানান যে, ধারণা করা হচ্ছে, হেনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd