1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ

আন্তঃ কমলগঞ্জ মণিপুরি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান

  • প্রকাশিত : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৩২৫ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

কমলগঞ্জে চেয়ারম্যানের পারিবারিক উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ইয়ুথ ক্লাব, তেতইগাঁও কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত আন্ত: কমলগঞ্জ মণিপুরি দ্বৈত ব্যাডমিন্টন (বালিকা) টুর্নামেন্ট-২০২৪ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২১শে জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদাল হোসেন।

অনুষ্ঠানে কৃষ্ণচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহের সভাপতিত্বে ও দিলীপ কুমার সিংহের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, বান্দরবন জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (রেভিনিউ ডেপুটি কালেক্টর, জেনারেল সার্টিফিকেট শাখা) অরূপ রতন সিংহ, সমাজ কর্মী ইবুঙহাল শ্যামল তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন, শনগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুঞ্জরানী দেবী, হকটিয়ালখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাজ্জাদুল হক স্বপন, আধকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ সিংহ, ভানুবিল মণিপুরী কমিউনিটি বেইজড ট্যুরিজম পরিচালক নিরঞ্জন সিংহ প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাপনী খেলায় ভানুবিল এ দল লৈফ্রাকপম লৈকায়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এবং মঙ্গলপুর দল নয়াপত্তন দলকে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করে।

প্রতিযোগিতায় মোট ১২টি দলের অংশগ্রহণ করে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed