সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে যুবদলের ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, পুনর্বহাল হলেন পূর্বের পদে কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

আমার কাছে যে একে-৪৭ আছে তা কোন এমপি-মন্ত্রীর কাছেও নাই : খলিল

  • প্রকাশিত : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২৫১ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কুলাউড়ায় বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি আহত

রাজধানীর শাহজাহানপুরের আলোচিত গরুর গোস্তো ব্যবসায়ী খলিল বলেছেন, ‘আমার কাছে যে একে-৪৭ আছে, তা এমপি-মন্ত্রীর কাছেও নাই।

সম্প্রতি ফাঁস হওয়া একটি কল রেকর্ডে এ কথা বলতে শোনা যায় খলিলকে।

ওই ফোনালাপে খলিল বলেন যে, ‘আমার যে আর্মস বা গান আছে তা বাংলাদেশের তিনটা ব্যক্তির কাছে আছে। সবচেয়ে দামি গান।

তিনি বলেন যে, ‘যদি কিছু না থাকত তাহলে তারা অনেক আমার ক্ষতি করত। এদিকের গরুর গোস্তো ব্যবসায়ীরা অনেক শক্তিশালী। অনেক টাকার মালিক। তারা অনেক দিক দিয়ে আমার ক্ষতি করার চেষ্টা করতেছে। কত দোষ গুণ খুঁজতেছে কিন্তু পাচ্ছে না। ওরা জানে আমার সামনে এলে ওরা কেউ বেঁচে থাকতে পারবে না। আপনাদের গর্ব এই একটা গোস্তো ব্যবসায়ী খলিল।

খলিল বলেন যে, ‘আমি গোস্তো (মাংস) ব্যবসায়ীদের এতটা ভালোবাসি যে, আমার দ্বারা কারও কোনো ক্ষতি হবে না। গোস্তো (মাংস) ব্যবসায়ীদের আমি পনেরো দিন পর এনে তেহারি কাচ্ছি খাওয়াই । যা মন চায় খাওয়াই । আল্লাহ দিছে খা। আমার পোলাপানগুলো খাইলে আমার কেমন খুশি লাগে সেটা বলে বোঝাতে পারব না। ফাইব স্টার হোটেলের যে প্লেট আছে সে রকম প্লেট আমি কিনে আনছি। আমার দোকানের লোকেরা খাবে। ওদের দিয়েই আমি টাকা ইনকাম করছি।

তিনি আরও বলেন যে, ‘আমার গোস্তের দোকানে ৪টা লোক আছে ২৫ বছর ধরে। মাংস ব্যবসা শুরুর থেকে। তারা আমার ছেড়ে যায় না। আজ পর্যন্ত আমি আমার স্টাফদের একটা শালা বলেও গালি দেয় নাই। আমার লস হলেও ওদের কোনো দিন বলি নাই যে, আজ আমার লস হয়ছে। আমার দোকানের একটা স্টাফ আমার বন্ধু সে ২কোটি টাকার মালিক।

ফাঁস হওয়া কল রেকর্ডের বিষয়ে জানতে গন-মাধ্যম কর্মিরা যোগাযোগের চেষ্টা করা হয় গোস্তো (মাংস) ব্যবসায়ী খলিলের সঙ্গে। কিন্তু তাকে একাধিকবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

ছবি ও তথ্য সংগ্রহ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd