সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কুলাউড়ায় চমক দেখিয়ে বিজয়ী মাও: ফজলুল হক খান সাহেদ

  • প্রকাশিত : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২১৯ বার দেখা হয়েছে

কুলাউড়া প্রতিনিধি::

দিনাজপুরের বিরলে যুবকের ঝুলন্ত লাস উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন হেভিওয়েট নেতাকে ধরাশায়ী করে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তিনি সিলেটের ফুলতলী পীর সমর্থিত আল ইসলাহর প্রার্থী মাও: ফজলুল হক খান সাহেদ।

তিনি বেসরকারি ফলাফল অনুসারে ১০৩টি ভোট কেন্দ্রে মোট ২ লাখ ৯০ হাজার ৬৪৮ ভোটের মধ্যে দোয়াত কলম প্রতীক নিয়ে ৩৭ হাজার ৫৫৯ ভোট পেয়ে তিনি বিজয়ী হন।

তবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কাপ-পিরিচ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৩ হাজার ৮৪২।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু আনারস প্রতীকে ১৭ হাজার ২৯৮ ভোট এবং আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল হাসান মোটর সাইকেল প্রতীকে ৫ হাজার ৫৮৪ ভোট পেয়েছেন।

উপজেলা ভাইস পেয়ারম্যান পদে রাজ কুমার কালোয়ার (চশমা) ৩১ হাজার ৩৫২ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নেহার বেগম (ফুটবল) প্রতিকে ৭১ হাজার ২০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd