সংবাদ শিরোনাম :
মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখায় মৃত্যুর দাবি ২০ লক্ষ টাকা প্রদান চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত

কমলগঞ্জে উসমানগড় উপজেলা স্থাপনের দাবিতে জনসভা

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৫৮ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

কমলগঞ্জে প্রতারণা মামলায় এক ট্রেভেলস ব্যবসায়ীর কারাদন্ড
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহাসিক উসমানগড় মাঠে প্রস্তাবিত উসমানগড় উপজেলা স্থাপনের দাবিতে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৭ই মে) বিকাল সাড়ে ৩টায় উসমানগড় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। উসমানগড় উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কমরেড সিকন্দর আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টনের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, সিরাজ খান, হাজীপুর ইউপি সদস্য আব্দুল মুনিম, মাহমুদুর রহমান বাদশা, সাজিদ আলী, মুফতি মোশাহিদ কাসিমী, ছয়ফুল আলম, বিল্লাল হোসেন, বিমল দত্ত, শাহজাহান আলী রাজু, আফরোজ আলী, সিরাজুল ইসলাম সুরুকী, শাহীন মুন্সি, মনির খান, লায়েক খান প্রমুখ।

জনসভায় বক্তারা বলেন, কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত উসমানগড়ে অবিলম্বে উপজেলা স্থাপনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান এবং দখলদারদের কবল থেকে উসমানগড় মাঠ দখলমুক্তের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

উল্লেখ্য যে, ১৯৬৯ সাল থেকে সরকারের বিপুল পরিমান খাসজমি সমৃদ্ধ পাঠানবীর খাজা উসমানের স্মৃতি বিজড়িত উসমানগড়ে প্রশাসনিক থানা ও পরবর্তীতে উপজেলা স্থাপনের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছে সংশ্লিষ্ট এলাকাবাসী।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd