সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন

  • প্রকাশিত : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৪১২ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জে নারী চেয়ারম্যান প্রার্থী গীতা নিজেই মাইকে প্রচারণা ব্যস্ত

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মৌলভীজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯শে মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলে এই ভোটগ্রহণ। তবে চা বাগান ছাড়া বস্তিতে ভোটর উপস্থিত ছিলো কম। বিকেল ৪ টার পর গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফল ঘোষিত হতে থাকে।

কমলগঞ্জ উপজেলা সহকারী রিটার্নং কার্যালয়ের তথ্য মতে, কমলগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে কৃষি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এর ছোট ভাই কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ৪৬ হাজার ৬৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বদ্ধী প্রার্থী সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো: রফিকুর রহমান (আনারস) প্রতীক নিয়ে ৩০ হাজার ৭১২ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে আঞ্জুমানে আল ইসলাহ সমর্থীত প্রার্থী এম এ ওয়াহাব (বাল্ব) প্রতীক নিয়ে ৩৯ হাজার ৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বদ্ধী প্রার্থী হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব (মাইক) প্রতীক নিয়ে ১৪ হাজার ৯৬১ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম (পদ্মফুল) প্রতীক নিয়ে ৪১ হাজার ৬৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বদ্ধী প্রার্থী মুন্না দেবরায় (ফুটবল) প্রতীক নিয়ে ৩৫ হাজার ৯১৮ ভোট পেয়েছেন।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd