সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কমলগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

  • প্রকাশিত : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৩৬৪ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি::

কমলগঞ্জের ভানুবিলে কৃষক প্রজা আন্দোলন

মৌলভীবাজারের কমলগঞ্জে পৌরসভা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১০ই জুন) দুপুরে উপজেলার তিলকপুর মাঠে সমাপনী খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা এর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।

কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনজুর আহমেদ আজাদ মান্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মো. সালাহউদ্দিন, স্কাউট সম্পাদক ও মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাহিদ আলী, ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছন্দা বেগম। এছাড়াও খেলায় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাপনী খেলায় (বালক) ডাঃ চেরাগ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ১-০ গোলে রামপাশা বালিক সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) দলকে পরাজিত করে এবং কুমড়া কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) দল ২-০ গোলে ভানুগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। টুর্ণামেন্টে কমলগঞ্জ পৌর এলাকার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২০টি দল অংশগ্রহন করে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd