1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে ওবায়দুল কাদেরের পরিকল্পনার কথা ফাঁস করলেন ইনু - আলোরদেশ২৪
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কমলগঞ্জের আদমপুর দক্ষিণ চৌমুহনী সড়ক পরিদর্শনে এমপি, আরসিসি ঢালাইয়ের আশ্বাস মুসলিম এইড বাংলাদেশ কমলগঞ্জ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ সরকারী কলেজ শাখার উদ্যোগে গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত কমলগঞ্জ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান শওকতুল ইসলাম শকু এমপিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনে ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান কমলগঞ্জে প্রবাসী স্ত্রী ও মেয়ে কে পিটিয়ে আহত ও প্রাণনাশের হুমকি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে ওবায়দুল কাদেরের পরিকল্পনার কথা ফাঁস করলেন ইনু

  • প্রকাশিত : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৭১ বার দেখা হয়েছে

 অনলাইন ডেস্ক নিউজ::

জামায়াত শিবিরের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার আজ গেজেট প্রকাশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে পালিয়ে যাওয়ার পর, আওয়ামী লীগ ও এর জোট শরিকদের বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা দায়ের হতে শুরু করে। এসব মামলার মধ্যে অন্যতম আসামি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। বর্তমানে তিনি রাজধানীর আদাবর থানায় করা পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় রিমান্ডে আছেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায় যে,

আজ বুধবার (২৮শে আগস্ট) জিজ্ঞাসাবাদের সময় হাসানুল হক ইনু ছাত্র আন্দোলন দমনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেওয়া কৌশল সম্পর্কে তথ্য প্রদান করেন।

ইনু জানান যে, শেখ হাসিনা সরকারের প্রথম ৫ বছর আমি মন্ত্রীর দায়িত্বে ছিলাম। পরে, আমরা ১৪ দলে জোটের শরিক থাকলেও সরকারে ছিলাম না। জোটের শরিক হিসেবে আমরা শেখ হাসিনাকে ছাত্রদের দাবি মেনে নেওয়া এবং পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু তিনি এসব পরামর্শ মানেননি।

তিনি আরও বলেন যে , ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উদ্দেশ করে শেখ হাসিনা যে মন্তব্য করেছিলেন, তা ছাত্রজনতার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এছাড়াও ছাত্র আন্দোলন দমনে ওবায়দুল কাদেরের ‘ছাত্রলীগই যথেষ্ট’ মন্তব্যটি জনসাধারণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed