1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ

জামায়াত শিবিরের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার আজ গেজেট প্রকাশ

  • প্রকাশিত : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২৫৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

কমলগঞ্জে বন্যার্তদের পাশে শেখ জহির উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

আজ বুধবার (২৮শে আগস্ট) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

গত ১লা আগস্ট কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নিলে আওয়ামী লীগ সরকার সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও অন্য অঙ্গসংগঠনগুলোকে নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তবে নিষেধাজ্ঞার আদেশ তুলে নেওয়ার পর জামায়াতের নিবন্ধন বাতিলের মামলাটি আপিল বিভাগে পুনরুজ্জীবিত হবে বলে জানিয়েছেন জামায়াতের আইনজীবী শিশির মনির।

শিশির মনির আরও জানান যে, সোমবার (২৬ আগস্ট) সুপ্রিম কোর্টের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আশ্বাস দিয়েছে।

তিনি আরও বলেন যে, নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের পর দ্রুততম সময়ে আপিল বিভাগে আবেদন করে জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনরায় শুনানি করার জন্য আবেদন করব।

উল্লেখ্য যে, ২০১৩ সালের ১লা আগস্ট হাইকোর্টের এক রিট আবেদন নিষ্পত্তির মাধ্যমে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়েছিল। ২০১৮ সালে নির্বাচন কমিশন (ইসি) সেই নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে, যা পরবর্তীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হয়।

ছবি ও তথ্য সংগ্রহ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed