সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কমলগঞ্জ রাতের আঁধারে মাদ্রাসার গাছ কাটলেন প্রভাবশালীরা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি:

কমলগঞ্জের আলিনগর ইউনিয়নের বারামপুর হাজী আব্দুস সত্তার ইবতেদায়ী মাদ্রাসার সম্পত্তির গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে প্রভাবশালী ব্যক্তি আব্দুল ওয়াহিদ চৌধুরী (সুরাব) ও তার সহযোগীদের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, গতকাল ১১/০৩/২০২৫ইং মঙ্গলবার গভীর রাতে আব্দুল ওয়াহিদ চৌধুরীর উপস্থিতিতে জিতু মালাকার নামে এক ব্যক্তি মাদ্রাসার গাছগুলো কেটে ফেলেন এবং পরে চেরাগ নামে এক ব্যক্তির কাছে তা বিক্রি করেন। এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মাদ্রাসার সম্পত্তির গাছ কাটার ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে হাজী আব্দুস সত্তারের নাতি সানোয়ার হোসেন মিলু জানান, “এই গাছগুলো সরকারি সম্পত্তি ও মাদ্রাসার অধীন। কোনো ব্যক্তির ব্যক্তিগত স্বার্থে গাছ কাটার কোনো আইনগত বৈধতা নেই। আমি ইতোমধ্যে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”

অভিযুক্ত আব্দুল ওয়াহিদ চৌধুরী (সুরাব) এ বিষয়ে বলেন, “এই জায়গা আমার বাবা মাদ্রাসার জন্য দান করেছেন। মাঝে মাঝে গাছ কেটে কাজে লাগাই, এতে কোনো সমস্যা দেখছি না। আমার পরিবারের প্রয়োজনে এই গাছ ব্যবহার করেছি, তাছাড়া মাদ্রাসারও তো কিছু প্রয়োজন পড়ে।”

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, স্থানীয়রা অবৈধভাবে গাছ কাটার ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা চান, মাদ্রাসার সম্পত্তি সুরক্ষিত থাকুক এবং কেউ যেন ব্যক্তিস্বার্থে তা ব্যবহার করতে না পারে।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd