সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে যৌতুকের অভিযোগে বিয়ে ভাঙার দাবি,বরের ভাইয়ের অভিযোগ ২০ লাখ টাকা লেনদেন কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে ৩’শ, গাছের চারা কেটে ফেলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’প্রকৃতির বুকে দৌড়ের উচ্ছ্বাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মৌলভীবাজারের লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন কমলগঞ্জে ইকরাউল কোরআন ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা কমলগঞ্জে হত্যা মামলা আপস না করায় গাড়িতে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগ চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের এসপি জাহাঙ্গীর আলম রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কমলগঞ্জে মনিপুরী ললিতকলা একাডেমিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • প্রকাশিত : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৫৪ বার দেখা হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি :

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ২৬ মার্চ বুধবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর শিববাজারস্থ মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে দিনের শুরুতে শহিদ মিনারে পুষ্পস্তক অর্পণ করা হয়। দুপুরে বিভিন্ন শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মনিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক প্রভাস চন্দ্র সিংহ এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কৃষ্ণ মোহন সিংহ, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, মণিপুরী যুব কল্যাণ সমিতির সভাপতি শিবানন্দ সিংহ। সংগীত প্রশিক্ষক সুতেপা সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যকার শুভাশিস সিনহা সমীর।
পরে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd