সংবাদ শিরোনাম :
চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য ভানুগাছ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফরোজ উদ্দিনের ইন্তেকাল কমলগঞ্জে আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ কমলগঞ্জে মাদরাসাছাত্রীকে ফুসলিয়ে অপহরণ ও টাকা চুরির অভিযোগ, থানায় অভিযোগ কমলগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ, সিসিটিভিতে নারীর সঙ্গে মেয়েটিকে দেখা গেছে কমলগঞ্জে রাজকান্দি রেঞ্জে বনভূমি দখল ও পান জুম, অভিযোগের আড়ালে কী ঘটছে কমলগঞ্জে ডিএইচএমএস ডাঃ এসোসিয়েশনের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি

কমলগঞ্জে গঞ্জু সমাজের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্টিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৫৯ বার দেখা হয়েছে

এ দেব নাথ স্টাফ রিপোর্টার।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চাবাগান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গত রোববার (৭ই ফেব্রুয়ারি) বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্টীর গঞ্জু সমাজ আদিবাসী ফোরাম -২০২১ইং এর কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে সফল ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়।করুনা গঞ্জুর সভাপতিত্বে এবং লিটন গঞ্জুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। গেষ্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আসলম ইকবাল মিলন, ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, সিলেট মহানগর আওয়ামীলীগ এর সদস্য রাহাত তরফদার, মনু দলই ভ্যালী সভাপতি ধনা বাউরী, মিরতিংগা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক, মাসুদ রানা, নুরুত্তম বর্ধন প্রমুখ। এছাড়াও সিলেট বিভাগের গঞ্জু সমাজের বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টান শেষে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন গঞ্জু সমাজের নেতৃবৃন্দরা।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Arolaxltd