1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত কমলগঞ্জ পৌর জামায়াতের কর্মী সভা অনুষ্ঠিত জনদুর্ভোগ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মৌলভীবাজারে ছাত্রদলের দেয়াল লিখনে বানান ভুল নিয়ে বিতর্ক কমলগঞ্জে সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত ১, আহত ৩ আমাদের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কমলগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন কমলগঞ্জে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী মৈত্রী মণিপুরী “লাই হারাওবা” উৎসব কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাই, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমলগঞ্জ জামায়াতের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করলেন উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি

  • প্রকাশিত : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৫০২ বার দেখা হয়েছে

কমলগঞ্জে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিলো তরুণী
কমলগঞ্জ প্রতিনি::
মৌমৌলভীবাজারের কমলগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২৮শে জানুয়ারি) সন্ধ্যায় ভানুগাছ রেলওয়ে স্টেশন প্লাটফর্মে কমলগঞ্জ পৌরসভা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত উদ্দিন, নবাগত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, অধ্যাপক শাহাজাহান মানিক।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো: বখতিয়ার খাঁন, রফিকুল ইসলাম রুহেল, আহাদুর রহমান বুলু, শিউলি আক্তার শাপলা, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল মালিক বাবুল, শায়েখ আহমদ, আবুল কালামসহ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ প্রমুখ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed