1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকর ও অবাধ নির্বাচনের দাবিতে গণবিক্ষোভ লাউয়াছড়ার বাঁধ ভেঙ্গে কমলগঞ্জে ৭-৮টি গ্রাম প্লাবিত শ্রীমঙ্গল কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ মৌলভীবাজারে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মানববন্ধন,পরিকল্পিত হত্যার অভিযোগ জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

কমলগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

  • প্রকাশিত : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৩২১ বার দেখা হয়েছে





কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃঃ

খুলনায় বিএনপির সাথে পুলিশের সংঘর্ষে আহত ১২ আটক ৫

নিত্য প্রয়োজনীয় দ্রব্যে সামগ্রীর লাগামহীন ভাবে মূল্যবৃদ্ধি, সরকারের পদত্যাগ, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে কমলগঞ্জ উপজেলা বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে।শনিবার(৮ এপ্রিল)দুপুরে উপজেলার ভানুগাছ চৌমুহনী চত্ত্বরে উপজেলা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সিনিঃ সহ-সভাপতি মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম চৌধুরী ময়ুন।

মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সদস্য ও কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গোলাম কিবরিয়া শফি,জেলা বিএনপির সদস্য ইকবাল পারভেজ চৌধুরী শাহিন,উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ প্রমূখ।


এসময় জেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী,কমলগঞ্জ পৌরসভার সাবেক মেয়র হাসিন আফরোজ চৌধুরী,সাবেক ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু,উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাবু,যুগ্ম-আহবায়ক আলম পারভেজ চৌধুরী সোহেলসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচি থেকে বক্তারা নিত্য প্রোয়জনীয় দ্রব্যের সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রন, বর্তমান সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্দলীয় তত্তাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবী জানান।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed