1. mumin.2780@gmail.com : admin : Muminul Islam
  2. Amenulislam41@gmail.com : Amenul :
  3. smking63568@gmail.com : S.M Alamgir Hossain : S.M Alamgir Hossain
সংবাদ শিরোনাম :
জাল দলিল বানিয়ে নামজারির অভিযোগ, প্রাণনাশের শঙ্কায় জসিম উদ্দিন কমলগঞ্জে চৈত্রঘাট-আমরতল-দেওড়াচড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি কমলগঞ্জে “ব্রাজিলকে হারিয়ে’ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কমলগঞ্জে এক একর জমির অভাবে ঝুলে আছে বর্জ্য শোধনাগার প্রকল্প শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে, মোসারফ শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ফ্যামিলি কার্ড বিতরণ প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আগমন উপলক্ষে জনসভা সফল করতে কমলগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় কমলগঞ্জে তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান কমলগঞ্জে মরহুম আবদুল মুমিন (আলাল মিয়া) স্মরণে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কমলগঞ্জে ৬০ বছর পুরানো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি, গ্রামবাসীর প্রতিবাদ

বিশ্বকাপ ২০২৭ এর ৮ ভেনু্য চূড়ান্ত

  • প্রকাশিত : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ২৯৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক নিউজ ::

ঠাকুরগাঁও ৭০ বছর ভারতের নিয়ন্ত্রণে থাকা ৯১ বিঘা জমি উদ্ধা

গত বছরই ভারতের মাটিতে অনুষ্ঠিত হলো ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। নতুন আসর শুরু হতে এখনো আরও তিনি বছর বাকি। ২০২৭ সালে হতে যাওয়া ক্রিকেটীয় শ্রেষ্ঠত্বের আসরটি যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। তবে লম্বা সময় বাকি থাকলেও তার আগেই চূড়ান্ত হয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ৮টি ভেন্যু। এ খবর টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে জানিয়েছে শুধু প্রোটিয়ারা তাদের ৮টি ভেন্যু চূড়ান্ত করেছে, বাকি দুই দেশ এখনো বিশ্বকাপের মাঠ চূড়ান্ত করেনি।

এবিষয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি বিশ্বকাপের মাঠ চূড়ান্ত সম্পর্কে সংবাদমাধ্যমকে বলেন যে, বিজ্ঞানসম্মতভাবে সবদিক খতিয়ে দেখে বিশ্বকাপের মাঠগুলো চূড়ান্ত করেছি আমরা। স্টেডিয়ামের কাছাকাছি নির্দিষ্ট মানের হোটেল, অনুশীলনের মাঠ, বিমানবন্দর থেকে দূরত্বের মতো বিষয়গুলো বিবেচনা করতে হয়েছে। বিশ্বকাপের সময় ক্রিকেটারদের যাতে বেশি সফর করতে না হয়, সেই বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়েছি।

দক্ষিণ আফ্রিকায় থাকা আইসিসি স্বীকৃত ১১টি স্টেডিয়ামের মধ্যে বেনোনি, জেবি মার্কস ওভাল এবং ডায়মন্ড ওভালকে বিভিন্ন অসুবিধার কারণে বাদ দেওয়া হয়েছে। বিশ্বকাপে নির্বাচিত ৮টি স্টেডিয়াম হলো স্যান্ডটনের ওয়ান্ডারার্স, সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্ক, ডারবানের কিংসমিড, গকেবেরহার সেন্ট জর্জেস পার্ক, পার্লের বোল্যান্ড পার্ক, কেপটাউনের নিউল্যান্ডস, ব্লুমফনটেইনের মানগাউং ওবাল এবং ইস্ট লন্ডনের বাফেলো পার্ক।

এবার বিশ্বকাপের আয়োজক হওয়ার সুবাদে প্রতিযোগিতায় সরাসরি খেলার সুযোগ পাবে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে। তবে নামিবিয়াকে আফ্রিকার যোগ্যতা অর্জন পর্ব খেলে যোগ্যতা অর্জন করতে হবে।

পরে এই বিশ্বকাপে মোট ১৪টি দল খেলবে। ৫৪ ম্যাচের এ বিশ্বকাপে গ্রুপ পর্বে ২ গ্রুপে ৭টি করে মোট ১৪টি দল অংশ নেবে। এরপর প্রতিটি গ্রুপ থেকে ৩টি করে মোট ৬টি দল সুপার সিক্স রাউন্ডে উন্নীত হবে। সুপার সিক্সের শীর্ষ ৪ দল খেলবে সেমিফাইনাল। সেখান থেকে দুটি দল ফাইনালে মুখোমুখি হবে।

একই ফরম্যাটে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। যেখানে স্বাগতিক দেশ হলো ভারত ও বাংলাদেশ।

শেয়ার..

আরো সংবাদ পড়ুন...
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | আলোর দেশ ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By Radwan Ahmed